বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৬
৩২৯
কোটাবিরোধী আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হত্যা, সাগর-রুনির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকদের একটি অংশ।
শুক্রবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার, বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমীন গাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক আবদুল হক সবুজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এতে অংশ নেন।
বিক্ষোভে অংশ নিয়ে ইলিয়াস খান বলেন, আমার ভাইকে গুলি করা হচ্ছে। আমাদের সবাইকে আহত করা হয়েছে। মেট্রোরেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মেট্রোরেল ধ্বংস করে পরিবহন ব্যবসা রমরমা করার জন্যই এটা করা হয়েছে। অথচ এ মামলায় গ্রেফতার দেখানো হলো আমাদের সাংবাদিক সাইদ খানকে। সাইদ খান মগবাজারে বসবাস করেন অথচ মিরপুরে-১০ নম্বরের ঘটনায় তাকে ফাঁসানো হলো। সরকার ইট বালির জন্য শোক করছে কিন্তু মানুষ হত্যার জন্য কোন মায়া-মমতা নেই।

তিনি আরও বলেন, আমরা খবর পাচ্ছি অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে। দরকার হলে আপনারা বিমানবন্দর পাহারা দেবেন। এই সরকারকে বিদায় না দিলে কেউ সঠিক বিচার পাবো না।
রফিকুল ইসলাম আজাদ বলেন, পাঁচজন সাংবাদিক হত্যা করা হলো। অথচ এটা নিয়ে কাউকে কথা বলতে দেখছি না। সাগর-রুনি হত্যার বিচার হয়নি, আমরা আশাও করি না। এই সরকারের আমলে ৭০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ঘরে থাকার সময় নাই। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। সবাইকে ঘর থেকে বের হতে হবে, বসে থাকার সময় নেই। আমাদের বাচ্চাদের সঙ্গে সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে।
মহিউদ্দিন বলেন, সবাই পুলিশ হত্যার কথা বলে কিন্তু আমাদের কথা কেউ বলে না। আমাদের গণমাধ্যম কারা চালায় দেখতে হবে। আমরা মাঠ থেকে সংবাদ সংগ্রহ করলেও অনেক সময় যায় না। অথচ আমাদের একটি পক্ষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। যারা সংবাদ ছাপতে দেয় না তাদের মুখোশ উন্মোচন করা দরকার। পাশাপাশি আমাদের সাংবাদিক সমাজের ওপর দমন-পীড়ন বন্ধ হওয়া দরকার।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত