অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ভোলার সাগর মোহনায় ১৩ জেলেসহ ট্রলার ডুবি জীবিত উদ্ধার - ৫, নিখোঁজ ৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৪৫৭

             কোষ্টগার্ডের উদ্ধার অভিযান শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিন্ম চাপের প্রভাবে ভোলার চরফ্যাসন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের কেবল পরে ১৩ জেলেসহ মাছধরার ট্রলার ডুবে গেছে। ওই সময় অন্য জেলে ট্রলারের সহায়তায়  ৫ জন জেলে উদ্ধার হয়েছে । কিন্তু  ট্রলার ডুবির এক দিন পর শনিার পর্যন্ত নিখোঁজ  ৮ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ভোলার চরফ্যাসনের ঢালচরের দক্ষিণে সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায় নিখোঁজ জেলেদের সন্ধানে আজ শনিবার সকাল থেকে কোষ্টগার্ড, নৌ পুলিশ ও  ট্রলার মালিকের পক্ষ থেকে অভিযান শুরু করেছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এদিকে নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা।  স্বজনরা অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত অথবা মৃত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
ট্রলার মালিক রুবেল চৌকিদার সাংবাদিকদের জানান, গত ২৬ জুলাই চরফ্যাসনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩জন মাঝি-মাল্লাসহ তার মালিকানাধীন একটি ট্রলার  মাছ ধরতে শিবচর এলাকায় যায়। ২ আগস্ট শুক্রবার দুপুরে শিবচর থেকে ঘটে ফেরার পথে ঢেউয়ের তোরে ট্রলার  উল্টে যায়। ওই সময়  ট্রলার মাঝি মো. দুলালসহ ৫ জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও  বাকী ৮ জন জেলের কোন সন্ধন পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা হলেন নুর আলম, ( ৩০),  কবির ( ৩২), শাহে আলম মোল্লা ( ৫০),  মো: বেল্লাল ( ৫০), ছাদেক মাল ( ৬০), সবুজ ( ৪০), মো: হোসেন মাঝি ( ৫০), ৮. জাহাঙ্গীর মিস্ত্রি ( ৪৫)। উদ্ধার ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি চরফ্যাসনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে। ট্রলার মালিক রুবেল চৌকিদার জানান, ডুবে যাওয়া ট্রলারের মাঝি দুলালসহ অন্য একটি ট্রলারে নিজেদের উদ্যোগে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান,কোষ্টগার্ড দক্ষিণ জোন,ঢাল চরের পুলিশ ফাঁড়ির সদস্য ও চর কুকরি মুকরির নৌ পুলিশ ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় অভিযান ব্যহত হচ্ছে। নিখোঁজ জেলেদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...