বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২৭
২৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ভোলা শহরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের একটি দল শহরের বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন পয়েন্টযানজটমুক্ত রাখার জন ট্রাফিক ব্যবস্থা রক্ষা করা চেষ্টা করে যাচ্ছে।
বুধবার (৭ আগষ্ট) সকালে এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ সদস্য অংশ নেন। সকাল ৯ থেকে শহরে কালিবাড়ী মোড় থেকে শুরু হয় এ কার্যক্রম। পরে জেলা প্রশাসক কার্যলয়,পুলিশ সুপার কার্যলয় সহ বিভিন্ন জায়গা পরিস্কার করার জন্য ঝাড়ু,বেলচা নিয়ে শহরে বিভিন্ন সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
এছাড়াও বিভিন্ন দেওয়ালে অসংখ্য ¯েøাগানাও মুছে দেন। পরে ব্যাগে করে ময়লা-আবর্জনা ভরে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়। টানা দুই ঘন্টা চলে এই অভিযান। এছাড়াও ভোলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা টিক করতে শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু করে বিভিন্ন পয়েন্ট শিক্ষার্থীরা দায়িত্ব নিয়ে কাজ করছে।
এ সময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার জ্বালাও পোড়াও আমাদের কাম্য নয়। যারা সরকারি সম্পদ নষ্ট করেছে তাদের সনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনা হোক। এসময় সাধারন শিক্ষার্থী বলেন, এই নতুন বাংলাদেশ আমাদের। এই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের৷ যেহেতু এখন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই। তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে ভোলা শহরের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের সবার এক সঙ্গে কাজ করতে হবে।
এসময় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও এই অভিযানে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন। সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত