অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ড. ইউনূস সফল নেতৃত্ব দিয়ে দেশকে সারিয়ে তুলবেন: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৩১৫

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই? হাজার হাজার আহত হয়েছেন। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি সেখানে দেখলাম ৮ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছয়শজনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত।

তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটি দেখার মতো নয়। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু তারাও গুলিবিদ্ধ হয়ে ইনজুরড হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরিগুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না।

বিএনপির এ নেতা আরও বলেন, যে ভয়াবহ দানব সরকার আমাদের ওপর চেপে বসেছিল, তাদের পতন হয়েছে। আমাদের ছাত্রদের আন্দোলনসহ রাজনৈতিক দল, নাগরিকদের মাধ্যমে তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গিয়েছে। ছাত্র আন্দোলনের সবাইকে স্যালুট ও অভিবাদন জানান মির্জা ফখরুল।

আহত সবাই সেরে উঠবেন এমন আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সহযোগিতার কথা বলেছি।

ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি অভিভূত হয়েছি। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কাজ করছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র ও গোটা জাতির পক্ষ থেকে নোবেল বিজয়ী ড. ইউনূসকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...