অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

‘বিএনপির নামে কেউ দখলবাজির চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৫

remove_red_eye

৩৫৬

বিএনপির নামে কেউ দখলবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটির বরিশাল মহানগর শাখা।  

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে বরিশাল মহানগর বিএনপি।

এতে বলা হয়েছে, বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে সম্মানিত সাংবাদিক ও প্রশাসনের কর্মরতদের জানানো যাচ্ছে যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বরিশালের বিভিন্ন স্থাপনা, ঘাট, বাজার, সাংবাদিক সংগঠন দখলের পাঁয়তারা চালাচ্ছে একটা দুষ্কৃতকারী মহল।

বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনানুযায়ী তাদের কোনো দায়ভার বরিশাল মহানগর বিএনপি নেবে না। একই সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মীদের যদি এহেন দখল কার্যক্রমে পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি নাগরিকদের সচেতনতা সৃষ্টিতে মাইকিং করছে বিএনপি। পাশাপাশি সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন, বরিশাল ক্লাবসহ সরকারি স্থাপনা থেকে লুটকৃত মালামাল উদ্ধারে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করছেন ওয়ার্ড বিএনপির নেতারা। এছাড়াও নগর পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের সঙ্গে সেচ্ছাসেবক দলের নেতারাও কাজ করছেন।

তবে এরই মধ্যে নগরের বিভিন্ন স্থানে দোকান, বাজার, ঘাট, টার্মিনাল, সাংবাদিক সংগঠন দখলের পাঁয়তারা চালাচ্ছে একটি মহল। হামলায় ক্ষতিগ্রস্ত বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা চালানোর পাঁয়তারার পরপরই জরুরি বিবৃতি দিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...