হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০২
৪০৪
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় চলতি অর্থবছর ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। এছাড়া গত অর্থবছরে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন। আর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ৮৪ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৭ থেকে ৮ হাজার কোটি টাকা। চলতি বছরেও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ভোলা জেলায় গত বছর যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। মূলত মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। এ বছর ইলিশের মৌসুম ইতোমধ্যে শুরু হয়েছে। জেলার বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ পড়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে।
এদিকে চলতি মৌসুমী ইলিশ ধরা পড়া শুরু হওয়াতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। দিন-রাত নদী ও সাগর মোহনায় জেলেরা ইলিশ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছে। যদিও নদীর তুলনায় সাগর মোহনায় বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেরা স্বপ্ন দেখছেন ইলিশের প্রাচুর্যতায় তাদের অভাব দূর হবে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, নদীর তুলনায় সাগর মোহনায় ইলিশের প্রাপ্তিটা বেশি হচ্ছে। সামনে বৃষ্টিপাত আরো বাড়ার সাথে সাথে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। সেই সাথে নদীতেও ইলিশের সরবরাহ বাড়বে । তাই গভীর সমুদ্রে ইলিশ আহরণে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এখানকার ইলিশ হাতিয়া, ল²ীপুর, চাঁদপুর, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক