বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৮
৫২১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের টহল জোরদার করা হয়েছে। দেশে চলমান পরিস্থিতিতে ভোলার ধর্মীয় বিভিন্ন উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। একই সাথে যে কোনো অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ডের সাথে যোযোগ করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ডের একটি টিম ভোলা শহরে টহলের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর। বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় উপাসনালয়, থানায় দুষ্কৃতিকারি কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ভোলা জেলার ভেদুরিয়া এবং ইলিশায় লঞ্চঘাট ও ফেরিঘাট, ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ধর্মীয় উপাসনালয়ে সার্বক্ষণিক নিরাপত্তা টহল চলমান রয়েছে। কোস্ট গার্ডের এ কার্যক্রম দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও ভোলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ড কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪৩৯৯৯, ০১৭৬৯-৪৪৩৩৩৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
এদিকে ভোলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য এবং তাদের সাথে পুলিশ ও র্যাব মাঠে কাজ করছেন। বর্তমানে ভোলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক