অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩৫৩

         থানা পরিদর্শনে নৌ বাহিনীর কমান্ডার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার সকালে তিনি থানার কার্যক্রম পরিদর্শন শেষে  সকল থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা ও জনগণের সাথে দূরত্ব কমিয়ে কল্যাণকর সম্পর্ক তৈরির লক্ষ্যে ভোলায় পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন।   
ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে এসময়  নৌ বাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন,বর্তমান পরিস্থিতিতে জনগনের নিরাপত্তা দেয়া সহ সকল প্রকার সরকারি প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের কাজে নৌ বাহিনী কাজ করে যাচ্ছে। জেলার সকল থানার পুলিশিং কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে এবং জনগনের সাথে পুলিশের দূরত্ব দূর করে একটি কল্যানকর সম্পর্ক তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার জানান, জেলার সকল থানার কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে নৌবাহিনী কাজ করছেন। সোমবার থেকে জেলার ১০টি থানা, ১০টি পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের কার্যক্রম আগের মতো পরিচালতি হচ্ছে। নৌ বাহিনীর সহযোগিতায় পুলিশের পূর্ণ মনোবল ফিরে পেয়েছে। দেশে ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে তৎপর থাকবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার সহ জেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...