অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সীমান্ত হত্যা বন্ধ-তিস্তা চুক্তির ওপর জোর দিলেন তৌহিদ হোসেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২০৪

সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন চুক্তির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বুধবার (১৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে জোর দেন।

বুধবার পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।  

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি আগামীতে আরও ‘গণকেন্দ্রিক সম্পৃক্ততার’ ওপর জোর দেন। তিনি বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তির সমাপ্তি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ঘটনা সম্পর্কে অত্যন্ত অতিরঞ্জিত মিডিয়া প্রচারের কথাও উল্লেখ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে তিনি উল্লেখ করেন, ভারত থেকে আসা এ ধরনের বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য সহায়ক নয়।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।  

তিনি প্রধান উপদেষ্টার প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছার উল্লেখ করেন এবং উভয় দেশের জনগণের ভাগাভাগি আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য ভারত সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে সংখ্যালঘুসহ বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন।  

তিনি উল্লেখ করেন সরকার সব ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং তাদের বিরুদ্ধে কোনো সহিংসতা বা ভয়ভীতি সহ্য করা হবে না।

তিনি যোগ করেন, সব ধর্মীয় গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে।

উল্লেখ্য, বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা, ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক, সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন‌্য সাক্ষাৎ করেন।

এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম তৌহিদ হোসেন।

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আরও...