বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ রাত ০৮:২৪
৩৭২
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভোলা জেলা বিএনপি। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া- মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকে। বেলা ১১টার মধ্যেই প্রেসক্লাব ছাড়িয়ে নতুন বাজার, পৌরসভা ও জেলা পরিষদ এলকায় কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবীতে শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখর করে রাখে।
অবস্থান কর্মসূচি পালনকালে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুক কবির সোপান, ইয়ারুল আলম লিটন,এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন,যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়ানোর আহ্বান জানান।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত