বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ বিকাল ০৫:২২
৩২৭
স্বৈরাচার পতনের ডাকে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয় ৫ আগস্ট। এদিন বিজয় মিছিলে গিয়েছিলেন সিএনজি অটোরিকশা চালক মো. শাহজাহান আহমদ (২৬)।
বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা ঘেরাও করে ছাত্র-জনতা। সে সময় চারজনকে আটক করে থানা কম্পাউন্ডে নেয় পুলিশ। এরপর থেকে শাহজাহান নিখোঁজ।
শনিবার (১৭ আগস্ট) ঘটনার ১২ দিন পরও খোঁজ মিলছে না শাহজাহানের। পরিবারের সদস্যরা খোঁজ করেছেন থানায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবি পোস্ট করে তার সন্ধান করছেন। কিন্তু কোথাও তার অস্তিত্ব মিলছে না।
নিখোঁজ শাহজাহান আহমদ মৌলভীবাজারের ছনকাপন গ্রামের হারুছ মিয়ার ছেলে। গত ২২ বছর ধরে তাদের বসবাস সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায়। চার বোন ও ৭ ভাইয়ের মধ্যে শাহজাহান সপ্তম। ঘরে তার ছয় বছরের এক ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন।
শাহজাহানের ভাই পারভেজ আহমদ বলেন, সে দক্ষিণ সুরমার চন্ডিপুল স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালাতো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট বিকেলে বিজয় মিছিলে যায়। দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশ তাকে আটক করে বলে জানতে পারি। একটি ভিডিও চিত্রে তাকে দেখা গেছে। এরপর থেকে তার কোনো হদিস মিলছে না। ছাত্র-জনতার তোপের মুখে পুলিশ থানা কম্পাউন্ড ছেড়ে চলে যায়। তখন খালি থানা কম্পাউন্ডে তাকে খুঁজতে গিয়েও পাইনি। গত কয়েকদিন থেকে পুলিশি কার্যক্রম চালু হলে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের নেতৃবৃন্দ তার খোঁজে থানায় যান। কিন্তু কোনো তথ্য পাননি।
এদিকে, ৫ আগস্ট পুলিশের গুলিতে রাইয়ান আহমদ (১৬) নামে এক স্কুল ছাত্রও আহত হয়। তার মাথায় গুলি লাগে। দীর্ঘ ১২ দিন অজ্ঞান অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাইয়ান। শনিবার (১৭ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়।
আহত রাইয়ানের মামা কুটু মিয়া বলেন, ওইদিন চার যুবককে আটক করে থানার ভেতরে নেয় পুলিশ। এরপর তাদের বিষয়ে কি হলো জানি না। এরমধ্যে দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক শাহজাহান আহমদ এখনো নিখোঁজ বলে জানতে পেরেছি।
এ বিষয়ে জানতে এসএমপির দক্ষিণ সুরমা থানায় ফোন দিলে জানা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ছুটিতে। থানায় দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, নিখোঁজ শাহজাহানের খোঁজে চন্ডিপুল সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মাহমুদ হোসেনসহ নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের থানা হাজতসহ সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছি। তাছাড়া ৫ আগস্ট রাতে সব পুলিশ থানা ছেড়ে চলে যায়। ওইদিন আটকের কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া এ কয়দিন থানায় নিখোঁজের কোনো সাধারণ ডায়েরিও হয়নি।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত