বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ০৯:৪৬
২৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সা¤প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসম বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, ফেনী জয়নাল হাজারী কলেজের গনিত প্রভাষক এবং জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মুহাম্মাদ মাহাদী হাসান, ভোলা বার এর আইনজীবী এ্যাড. আদিল মাহমুদ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ টিপু সুলতান, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, ইকরা স্কুল আ্যন্ড মাদরাসা ভোলার পরিচালক আলহাজ্ব মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।
জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম মানববন্ধনে সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকবৃন্দ।
এসময় বক্তরা বলেন, দেশে বর্তমানে আদর্শিক মূল্যবোধ বিবর্জিত, ভিনদেশী তথা পাশ্চাত্যের প্রচলিত শিক্ষা ও সংস্কৃতির অনুকরণে শিক্ষা কারিকুলাম “জাতীয় শিক্ষাক্রম-২০২১” প্রচলিত আছে। তা সম্পূর্নই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বোধ-বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, আর্থ-সামাজিক পরিবেশ ও অবকাঠামোগত ব্যবস্থাপনা পরিপন্থী। এই কারিকুলামে ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার সংকোচনসহ নানারুপ অসংগতিপূর্ণ বিতর্কিত মতবাদ (যেমন- ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট, ডারউইনের বিবর্তনবাদ তথা 'মানুষ বানরের থেকে সৃষ্টি’ (নাউজুবিল্লাহ), ৯ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ১১০ পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিয়েকে অন্ধকার যুগের প্রথা হিসেবে বলা সহ অংসখ্য ইসলামী শরীয়াহ পরিপন্থী বিষয়) অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি এতে পরীক্ষা ব্যবস্থা বাতিল করে আমাদের সন্তান ও কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেটধারী নিরেট মূর্খ জাতি হিসেবে গড়ার জন্য একটি স্বার্থান্ধ জ্ঞানপাপী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে।
সম্প্রতি “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪” এ অসংখ্য মেধাবী শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে গণহারে হত্যা করা হয়েছে। এই অবস্থায় আমরা “জাতীয় শিক্ষা ফোরাম” জাতীয় চেতনা ও দায়িত্ববোধ থেকে “গণহত্যার বিচার”, “বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল”, “শিক্ষাব্যবস্থা জাতিয়করণ এবং “শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার” দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “মানববন্ধন” কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধন শেষে বর্তমান অন্তর্র্বতী সরকারের কাছে দাবি মানার আহবান জানান।
এসময় বক্তারা আরও বলেন, সম্প্রতি “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪” এ অসংখ্য মেধাবী শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে গণহারে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক