বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ০৯:৫৬
২৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : এইচ এস সি ২০২৪ সালের পরীক্ষার রুটিন , পরীক্ষা বাতিল ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এবং আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃ শিক্ষা বোর্ড স্বমনয় কমিটির সকল সদস্যদের পদত্যাগের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোলায় মানববন্ধন করেছে ভোলার এইচ এস সি ২০২৪ সালের পরীক্ষার্থীরা।
শনিবার সকাল ১১ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ভোলা সরকারি সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, নাজিউর রহমান ডিগ্রি কলেজসহ এ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করে। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের দাবী তুলে ধরে জানান,সকল শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং তথা বিষয় সমন্বয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। এক্ষেত্রে অনুষ্ঠিত সকল এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল বলে গণ্য করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের অনতিবিলম্বে পদত্যাগ করার জন্য দাবী জানান। এ ছাড়াও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন, যা ১৫ই আগস্ট, ২০২৪ ইং প্রকাশিত হয়, তা সর্বস্তরের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানান তারা।
এসময় তারা আরো জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অনেক ভূমিকা ছিলো। এ আন্দোলনের কারনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছে এবং এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের রেখে পরীক্ষায় অংশগ্রহন করবে না বলে জানান তারা। এসকল দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক