অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

নিখোঁজ দোকান শ্রমিক হাসানের সন্ধানের দাবিতে ভোলায় পরিবারের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ১০:০৪

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণ চলাকালে গত ৫ আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিখোঁজ দোকান শ্রমিক মো. হাসানের সন্ধান চেয়েছেন তার পরিবার। শনিবার বিকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তার বাবা মা জীবিত অথবা মৃত হাসানকে ফেরত দেয়ার জন্য সরকারের সহায়তা চেয়েছেন।

নিখোঁজ মো. হাসান (১৮) ঢাকার কাপ্তান বাজারের এরশাদ মার্কেটের দ্বিতীয় তলার ইসমাইল ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন। ৫ আগস্ট দুপরে দোকান বন্ধ করে যাত্রাবাড়ির সুতিখাল বালুরমাঠ এলাকার বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও থেকে হাসানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি দেখতে পান বাবা-মা। ভিডিওতে দেখা যায় একটা ভ্যানে করে গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতাল নেয়া হচ্ছে। এর মধ্যে একজন হাসান। এর পর ঢাকার বিভিন্ন হাসপাতালে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। অসহায় পরিবার এখন তার জীবিত অথবা মৃত লাশ ফেরত চান। সরকারে উচ্চ পর্যায়ে কোন যোগাযোগ করতে না পেরে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য শনিবার বিকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাবা মা সহ স্বজনরা।      

হাসানের বাড়ি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে। সে গত ৮ বছর ধরে ঢাকার কাপ্তান বাজারে চাকুরী করছেন বলে পরিবার জানিয়েছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...