অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রবিন চৌধুরীর নেতৃত্বে ভোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৪ রাত ০৯:৩০

remove_red_eye

৬৫৮

এইচ আর সুমন : ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১৯ আগস্ট) বিকেলে শহরের ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের  সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরী,মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম,যুগ্ন সম্পাদক কামাল মোল্লা, শফিক, দপ্তর সম্পাদক  হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক নাহিয়ান  চৌধুরী, যুগ্ম আহŸায়ক  আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবাহক মেহেদী হাসান, মঞ্জুর, জেলা সেচ্ছাসেবক দলের নেতা বশার চৌধুরী, আবুল কাশেম, মোঃ এছাহাক ফরাজী,নাইম শেখ, লিটন, সুমনসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নে সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, ২০২২ সালের  ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীর উপর গুলিবর্ষণ করেন। এসময় ভোলা সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। তাদের রক্ত বৃথা যেতে পারে না। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে । দেশ আজ স্বাধীন । স্বৈরশাসক হাসিনাকে দেশে এনে দ্রæত বিচারের আওতায় নিয়ে আসতে হবে । সেই  সাথে আরো যারা এ দেশকে চুষে খেয়েছে, অর্থ পাচার করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিচার খুব তাড়াতাড়ি নিশ্চিত করতে হবে ।
বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভ‚মিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহŸান জানান।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...