অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


২৫ জেলার ডিসি প্রত্যাহার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ১০:২৭

remove_red_eye

৩৩০

এবার মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনলো অন্তর্বর্তী সরকার। দেশের ২৫ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাসিট্রেটকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জেলাগুলো হলো—ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর।

এ বিষয়ে মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে প্রশাসনের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে।

ঢাকা জেলার ডিসি আনিসুর রহমানকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক, সিলেটের ডিসি শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, ময়মনসিংহের ডিসি দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে জুট করপোরেশনের সচিব, মাগুরার ডিসি মোহাম্মদ আবু নাসের বেগকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সচিব, রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রসুলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, নওগাঁর ডিসি মো. গোলাম মওলাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক, নাটোরের ডিসি আবু নাসের ভূঁঞাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন নিপোর্টের উপপরিচালক, কক্সবাজারের ডিসি মুহাম্মদ শাহীণ ইমরানকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে বীশা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক, নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুবর রহমানকে কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক, গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ও ফেলোশিপ ট্রাস্টের উপপরিচালক, কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপারেশনের পরিচালক, মৌলভীবাজারের ডিসি ড. উর্মি বিনতে সালামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনিরে পরিচালক, খুলনার ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের অর্থনৈতিক উপদেষ্টা, গোপালগঞ্জ জেলার ডিসি কাজী মাহবুবুল আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক করা হয়েছে।

আলাদা আদেশে ফরিদপুরের ডিসি মো. কামরুল হাসান তালুকদারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, শেরপুরের ডিসি আব্দুল্লাহ আল খায়রুমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কুষ্টিয়ার ডিসি মো. এহতেশাম রেজাকে শিল্প মন্ত্রণালয়, ঝিনাইদহের ডিসি এসএম রফিকুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়, পাবনার ডিসি মু. আসাদুজ্জামানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বগুড়ার ডিসি মো. সাইফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জয়পুরহাটের ডিসি সালেহীন তারভীর গাজীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, চাঁদপুরের ডিসি কামরুল হাসানকে প্রত্যাহার করে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...