অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় টানা ২ দিনের বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ১০:৩৯

remove_red_eye

৩৪০

       ২৪ ঘন্টায় ১২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
 
মলয় দে : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ২দিনের টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকালেও ভোলায় মুষল ধারে বৃষ্টির পাশাপাশি সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় ১২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  ভোলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেত,খেলার মাঠ,রাস্তাঘাটে পানি জমে থাকার দৃশ্য। অপর দিকে সোমবার বিকেলে বৈরি আবহাওয়া মধ্যে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট এলাকা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সালাউদ্দিন (৪২) নামে এক জেলে নিহত হয়েছেন।  নিহতের ছেলে শাহিন (১১) নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১ দিন অতিবাহিত হলেও এখনো মিলেনি তার সন্ধান।

পানি উন্নয়ন বোর্ডের  তথ্য অনুযায়ী, মেঘনা নদীর পানি বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।এর কারনে বেড়ী বাঁধের বাহিরের নিম্নাঞ্চল ও বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে।সীমাহিন দূর্ভোগে দিন কাটাচ্ছে সেখানকার সাধারণ মানুষ।

ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ভোলা জেলায় ১২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাত আগামী আরো ২দিন  থাকার সম্ভাবনা রয়েছে বলেও  জানান তিনি।

এমন টানা বর্ষনের কারনে ভোলায় আবাদী জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমনের বীজতলার ব্যাপক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষকেরা।নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দূর্ভোগ চরমে।ব্যবসায়ীরাও হতাশাগ্রস্থ হয়ে পরেছে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...