বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ১০:৩৯
৩২৭
২৪ ঘন্টায় ১২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
মলয় দে : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ২দিনের টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকালেও ভোলায় মুষল ধারে বৃষ্টির পাশাপাশি সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় ১২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেত,খেলার মাঠ,রাস্তাঘাটে পানি জমে থাকার দৃশ্য। অপর দিকে সোমবার বিকেলে বৈরি আবহাওয়া মধ্যে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট এলাকা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সালাউদ্দিন (৪২) নামে এক জেলে নিহত হয়েছেন। নিহতের ছেলে শাহিন (১১) নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১ দিন অতিবাহিত হলেও এখনো মিলেনি তার সন্ধান।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মেঘনা নদীর পানি বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।এর কারনে বেড়ী বাঁধের বাহিরের নিম্নাঞ্চল ও বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে।সীমাহিন দূর্ভোগে দিন কাটাচ্ছে সেখানকার সাধারণ মানুষ।
ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ভোলা জেলায় ১২৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাত আগামী আরো ২দিন থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এমন টানা বর্ষনের কারনে ভোলায় আবাদী জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমনের বীজতলার ব্যাপক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষকেরা।নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দূর্ভোগ চরমে।ব্যবসায়ীরাও হতাশাগ্রস্থ হয়ে পরেছে।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক