অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মলয় দে

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ রাত ১০:০৪

remove_red_eye

২৭১

মলয় দে : ভোলায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ আগস্ট পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এ সভার সভাপতিত্ব করেন।

এসময় সভায় পুলিশ সুপার বলেন,বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাÐে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়াও তিনি অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) আছাদুজ্জামান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার,সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...