অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৩০৩

এইচ আর সুমন : গণঅভ্যুথানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ভোলায়  জেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষে সমাবেশ করে।
 
সমাবেশে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদেরদের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,২০২২ সালের ৩১ জুলাই দেশব্যাপী জেলায় জেলায় বিএনপি’র কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী পুলিশ বেপরোয়াভাবে খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করেছে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে। হত্যা করেছে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে।  আমরা আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত বৃথা যেতে দেবনা। জনগণের অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটেছে। জনগণের সরকার কড়ায় গণ্ডয় বিচার করবে। সকল হত্যাকাণ্ডেরই বিচার হবে। বিএনপি ক্ষমতা আসলে তাদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। 
 
তিনি আরো বলেন, একটি পরাজিত শক্তি ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরও নানা ধরনের ষরযন্ত্র অব্যাহত রেখেছে। তারা ষরযন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গণঅভ্যুথানে নিরিহ ছাত্র-জনতাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের আন্তজার্তিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের চুপ থাকতে অনুরোধ করেন। বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে ভারত যদি কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে ছাত্রজনতা তাদের সঠিক জবাব দিবে।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, লুকু চৌধুরী,মীর মোস্তাফিজুর রহমান রনি,  , মাকসুদুর রহমান হিরন,যুগ্ন সম্পাদক কামাল মোল্লা, দপ্তর সম্পাদক  হারুন অর রশিদ সুমন,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক মামুন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অলিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইন উদ্দিন হাওলাদার,যুগ্ম আয়বায়ক রনি,  মেহেদি হাসান,মন্জুর  প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...