অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বন্যা সৃষ্টির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৩৫৮

             ভারতের বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে আকস্মিক

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলা ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা  বিক্ষোভ সমাবেশ করেছে।  বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৈরী আবহাওয়ার মধ্যে প্রবল বৃস্টি উপেক্ষা ভোলা সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। তারা যুগীর ঘোল, উকিলপাড়া, বাংলাস্কুল মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে। এসময় তারা ভারতের সামরাজ্যবাদের বিরুদ্ধে শ্লোগান দেয়।
সমাবেশে বক্তারা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ৮টি জেলার লাখ লাখ মানুষের জীবন জীবিকা হুমকির মুখে ফেলার জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দেন। তারা উল্লেখ করেন, ভারত পূর্ব সর্তকতা ছাড়াই তিস্তা ব্যারেজসহ বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যার সৃষ্টি করেছে।  এটাকে ভারতের সৃষ্ট মনুষ্য দুর্যোগ হিসোবে আখ্যা দেন তারা। শুস্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রয়োজন তখন পানি না দিয়ে বর্ষায় পানি ছেড়ে ঘর বাড়ি তলিয়ে দেয়াকে সামরাজ্যবাদ হিসাবে দেখছেন তারা। ভারতের সাথে চলমান পানি চুক্তিকে অসম উল্লেখ করে জাতীসংঘের মাধ্যমে এর দ্রæত সমাধানের দাবি আন্দোলণকারীদের। ভারতের এমন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণের সমন্বয়ক রাহিম ইসলাম, আকবর হোসেন, বিজয়, তাহিয়াদ, বাবর জিদান, এ্যানি, সাকিব আহমেদ, মাহবুব আলম,সানজিদা, শিরিনা, রফিকুল ইসলাম প্রমৃখ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...