বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৪ রাত ০১:১১
৩১০
বাংলার কন্ঠ প্রতিবেদক :: নিজে এলাকার কর্মী সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন বিজেপি’র চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থ। আওয়ামী লীগ সরকারের পতন ও কারামুক্তির পর ঢাকা থেকে নৌপথে বৃহস্পতিবার দুপুরে ভোলায় আসেন তিনি। ইলিশা লঞ্চঘাটে কয়েক হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। বিশাল মোটর শোভাযাত্রা বহর নিয়ে আসেন উকিল পাড়ার নিজ বাসভবনে। দীর্ঘ পথের দুইপাশে দাড়িয়ে বিপুল সংখ্যক মানুষ ফুল ও শ্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এসময় বাসায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ১৭ বছর বাংলাদেশের মানুষের বুকের উপর এমনভাবে চড়াও হয়েছে যে মানুষের নিঃশ্বাসের সুযোগ ছিল না। আন্দোলণ করলে আমাদের রাজাকার –জামায়াত বলে আখ্যায়িত করত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণে শহীদদের বিনিময়ে আমরা যে সরকার পেয়েছি, যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কর্মকান্ড যেন তাদের আত্মত্যগকে অপমান না করে। বিগত দিনের অত্যাচারের চিত্র তুলে ধরে বলেন, তিনশ আসনে ৩শ’ টা জল্লাদ দাড়িয়েছিল। এমন কোন অপকর্ম নাই যা আওয়ামী লীগের দালাল ও স্বৈরাচাররা করে নাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়ার জরুরী। অতীত থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহবান জানিয়ে বলেন, আজকে ড. ইউনূসের সরকার এসেছে, আমরা সরকারের পাশে আছি রাষ্ট্র সংস্কারের জন্য যত সময় সময় লাগবে আমরা পাশে থাকব। আমরা যেন আর জল্লাদে রূপান্তরিত না হই। এসময় তিনি আশা প্রকশ করে আরও বলেন, মানুষের ভোটের অধিকার খুব শিগগিরই আসবে। মানুষ ভোট দিবেন। মনে রাখবেন, আমরা যেন অহংকারী ও দুর্নীতিবাজ না হয়ে উঠি।
আওয়ামী লীগ সরকারের জোর- জুলুমের কথা উল্লেখ করে বলেন, আমি আসার আগে দেশনেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার এতো কস্ট হয়েছে ওনার মতো মানুষকেও বিদেশে চিকিৎসা করতে দেয়া হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে ব্যরিস্টার পার্থ আরও বলেন, আমি একদিন বলেছিলাম প্লেনে উঠতে পারবেন না। তাই হেলেকপ্টরে করে যেতে হয়েছে।
সভায় বিজেপির জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত