অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

২৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন,  নিউজ ২৪, কালের কন্ঠসহ সাতটি গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 
বাংলাদেশ প্রতিদিন এবং  নিউজ- ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হান এর সভাপতিত্বে  এসময় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সময় টিভি ও সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার নাছির লিটন, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইকরামুল আলম, চ্যানেল ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বাংলা নিউজ ডটকম এর ভোলা প্রতিনিধি ছোটনসাহা, বিশিষ্ট কবি ও কলামিস্ট নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন, ইসলামি ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা ( উত্তর)  এর সভাপতি আবু জাফর, সহ সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ। 
এসময় বক্তারা বলেন, গণমাধ্যমের উপর যারা আঘাত করেছে, হামলা ভাংচুর করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দিতে হবে । বক্তারা আরও বলেন গণমাধ্যম হচ্ছে একটি দেশের চতুর্থ স্তম্ভ। যারা  গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়, গণমাধ্যমের সাধীনতা খর্ব করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের স্বাধীনতার শত্রু। তাদেরকে প্রতিহত করতে হবে। 
বক্তারা বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। যারা এই আয়না ভাংতে চায় তারা তাদের কুৎসিত চেহারা লুকানোর জন্যই এই আয়না ভাংতে চায়। 

তারা বলেন আগামীতে যেন আর কোন দুষ্ট চক্র স্বাধীন বাংলাদেশের কোন গণমাধ্যমের উপর আগাত হানতে না পারে সে বিষয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...