অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

যৌক্তিক সময়ে নির্বাচনের উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার: হাফিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

২৮৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালায়ন করেছে। ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো মিলে ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছি।

তিনি বলেন, আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গিয়েছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে, আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম-খুন করেছে; তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে।

শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আজ জিয়াউর রহমানের মাজারে এসেছেন বরগুনা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন।  

তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই  অন্তর্বর্তী সরকার পেয়েছি। বিএনপি ১৬ বছর আগে এই আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ওপর যে ধরনের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই বিশ্বে তার কোনো নজির নেই। আন্দোলনের শেষ পর্যায়ে কোটা আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র-জনতার দল। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই। তারা বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করি।

ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ১৯৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়ে ভেবেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি। ৭১ সালে স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছি। এবার জুলাই বিপ্লবেও স্বাধীনতা অর্জন করেছি। আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি।

বন্যা প্রসঙ্গে তিনি বলেন, ৫৪টা নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। নদীগুলোতে অন্যায়ভাবে ভারত বাঁধ দিয়ে রেখেছে। আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছে না।

নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে আমাকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তিনি শিগগিরই দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবেন। আমি তার পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাচ্ছি।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...