অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আখের সাথে সাথী ফসল আলু আবাদে দ্বিগুন লাভবান কৃষকরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩০২

হারুন অর রশীদ : ভোলায় আখের বাম্পার ফলন হয়েছে। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুন লাভবান কৃষক। বর্তমানে চলছে খেত পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। আখ চাষে পরিশ্রম বেশি হলেও খুশি আখ চাষিরা।
কৃষি বিভাগের হিসেবে, ভোলায় এবার ৫ শত হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। লাভ বেশি হওয়ায় প্রতিনিয়ত কৃষকরা আখ চাষে ঝুকছে । আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুন লাভ গুনছেন আখ চাষিরা। কৃষকদের সহযোগিতা করছেন কৃষি বিভাগ।
বোরহানউদ্দিন উপজেলার কৃষক মোঃ ইছহাক জানান, কার্তিক মাসে আলু ও একই জমিতে অগ্রাহায়ন মাসে আখ রোপন করি তিন মাসের মধ্যে আলু উঠে যায় নয় মাসে আখ । আখের সাথে সাথী ফসল হিসেবে আলু রোপন করে। লাভ আসে দ্বীগুন। আখে কস্ট বেশি হলেও লাভ ভালো। আস্তে আস্তে বড় হতে থাকে আখ গুলো। খেত থেকেই পাইকাররা আলু ও আখ কিনে নিয়ে যায়। বেচা বিক্রিতে  কোনো বেগ পোহাতে হয়না, একই ভাবে কৃসক মোঃ হোসেন মোল্লা, মোঃ রেশাদ আলী রেশু,  মোঃ কামাল হোসেন ও মোঃ ফারুখ তাদের লাভের কথা তুলে ধরেন। আখের পাইকাররা আখের খেত কেনা শুরু করেছেন। প্রতি শতাংশ আখের খেত বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা করে। পাইকার খেতেই নগদ টাকা দিয়ে দেয়। একদিকে একই জমিতে মিলছে আলু সাথে মিলছে আখ সাথী ফসল করায় খরচ কম হচ্ছে চাষিদের।
দৌলতখানের আখের বেপারি মোঃ মনির মিয়া জানান , তারা পুরো আখের খেত কেনার পর প্রতিটি আখ কাটার জন্য তিন টাকা করে খরচ দিতে হয় তার পর ভ্যান ও গাড়ি ভারা দিয়ে একেকটি আখ বিক্রি করেন ৬০ থেকে ৭০ টাকা করে আবার ১০/২০ টাকায়ও বিক্রি করতে হয়। তিনি জানান আখের চাহিদা ভালো রয়েছে। আখ মিস্টি ও নরম।
ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ হাসান মোঃ ওয়ারেসুল কবীর জানান,  বিভিন্ন ফসলের পাশাপাশি আখও অন্যতম একটি ফসল। কৃষকরা অখের সাথে আন্ত ফসল চাষ করে লাভবান হচ্ছে। কৃষি বিভাগ তাদের সব সময় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে আখের আবাদ বাড়লে ভোলার চাহিদা মিটিয়ে জেলার বাইরেও আখ পাঠানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...