অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নবনির্মিত বহুতল ভবনে শুরু হলো চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ রাত ০৯:৪৩

remove_red_eye

২৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময়  সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ, এইচ, এম, মাহমুদুর রহমান। ২০২৩ সালের ডিসেম্বর মাসের দিকে কাজের পরিসমাপ্তি ঘটলেও আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের জন্য অপেক্ষায় ছিলো দীর্ঘ আট মাস। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবনির্মিত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত ভবনে এক মতবিনিময় সবার মধ্য দিয়ে শুরু হলো এর বিচারিক কার্যক্রম।
মতবিনিময় সভায় জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল) মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা জজ মোঃ আলী মুনসুর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসাইন ও মোঃ সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বশির উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হক লিটু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছালাউদ্দিন হাওলাদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাছেদ, জিপি মোঃ নুরুন নবী, সিনিয়র আইনজীবী বারের সাবেক সভাপতি মোঃ ফরিদুর রহমান ও , মুন্সি জহিরুল ইসলাম খসবু, সহ আদালতের সকল আইনজীবী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...