বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ রাত ০৮:৩৪
৩৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কর্তৃপক্ষের অবহেলার কারণে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। জন্ডিসে আক্রান্ত শিশু আয়েশা যথাযথভাবে চিকিৎসা না পেয়ে সোমবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়। এর জন্য নিহত শিশুর পরিবার ডাক্তার ও নার্সদের দায়ি করলেও এ অভিযোগ অস্বীকার করে সঠিক চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তার ১৪দিন বয়সী শিশু মেয়ে আয়েশাকে শনিবার (২৪ আগস্ট) ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। জন্ডিস আক্রান্ত হওয়ায় ডাক্তার ওই শিশুকে স্ক্যানোতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী শিশুকে ইনজেকশ ও থেরাপীও দেয়া হয়। রোবার বিকালে শিশুর শারীরিক অবস্থান উন্নতি হয়েছে উল্লেখ করে কত্যর্বরত নার্সরা সোমবার (২৮ আগস্ট) তাকে অবমুক্ত করার কথাও বলেছিলেন। কিন্তু সোমবার সকাল সাড়ে ৮টায় শিশুর মৃত্যু হয়। শিশুর মা নুরজাহান বেগম জানান, রোববার বিকাল থেকেই শিশুটির খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। বিষয়টি ডিউটিতে থাকা নার্সদের জানালে তারা তেম গুরুত্ব দেন নি। সোমবার সকালে ইনজেকশন তার রক্তক্ষরণ হয়। তাদের দাবি, হাসাপাতালে শিশুর যথাযথ চিকিৎসা হয় নি। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই শিশুটির মত্যৃ হয়। সোমবার দুপুরে হাসাপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের সিড়িতে বসে আহাজারী করছেন শিশুর মা ও স্বজনরা। কোন সান্তনাই মানছে না মায়ের মন। মৃত সন্তানকে নিয়ে চলছে বিলাপ।
তবে অবহেলার কথা অস্বীকার করে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. সালাহ উদ্দিন জানিয়েছেন, রোগীকে সঠিক চিকিৎসা দেয়া হয়েছে। জন্ডিস থেকে ইনফেকশন হয়েছিল সেটা থেকে কাটিয়ে উঠতে পারেনি শিশুটি। আর অভিযোগ পেলে আইন ব্যবস্থা নেয়া কথা জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী।
নিহত আয়শা সদর উপজেলার গুলি গ্রামের শাহাদাত হোসেন ও নুরজাহান বেগম দম্পত্তির তৃতীয় সন্তান।
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত