অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৬

remove_red_eye

৪৯২

জেলা শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
জাতীয় কবির ম্যুরালে শ্রদ্ধা জানান- জেলা শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, নজরুল পরিষদ, নজরুল মেমোরিয়াল একাডেমি, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে এবং চলমান ভয়াবহ বন্যায় হতাহতদের জন্য দোয়ার মাহফিল পরিচালনা করেন দারোগা বাড়ি মসজিদের খতিব ক্বারী মাওলানা মো. ইয়াসিন নূরী। 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যক্ষ মো. শফিকুর রহমান, মোহাম্মদ আবুল হাসানাত আজাদ, সাংবাদিক হুমায়ুন কবির রনি, সাংবাদিক বাহার রায়হান, সাংবাদিক ইমরুল হাসান, এস এ মামুন, মাহতাব সোহেল, নজরুল মেমোরিয়াল একাডেমি ও নবাব ফজুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
উল্লেখ্য, ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় পাঁচবার এসে ১১ মাস অবস্থান করেন। এ সময় কবি কুমিল্লা শহরে এবং মুরাদনগর উপজেলার দৌলতপুরে অবস্থানকালীন অসংখ্য কবিতা লিখেছেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...