বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ বিকাল ০৪:৪৪
৪০২
অনেকে দাবি-দাওয়া দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এ স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
হাফিজ উদ্দিন বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে ছাত্রদের সরকার বলছে। কিন্তু এ আন্দোলনে সারাদেশের মানুষ জীবন দিয়েছে। এটি বাংলাদেশের জনগণের সরকার। অনেকে দাবি-দাওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে।
অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে। তাদের যৌক্তিক সময় দিতে চাই। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই।
সরকারের উদ্দেশে তিনি বিএনপির এ নেতা বলেন, অতি অল্প সময়ের মধ্যে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের প্রতিনিধিদের রাষ্ট্রের দায়িত্বভার নেওয়ার সুযোগ করে দিন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ছাত্র-জনতার বিপ্লব ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমান, সেই কমিশন ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করুন। নইলে গণতন্ত্র আসবে কীভাবে?
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যেসব অস্ত্র সেনাবাহিনীর কাছে থাকার কথা, সেসব অস্ত্র শেখ হাসিনা মানুষকে দমন করার জন্য পুলিশকে দিয়েছে। মিয়ানমারের বাহিনী সীমান্তে এসে মানুষ মেরে চলে যায়, কিন্তু আমাদের বাহিনী কোনো জবাব দেয় না।
মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় স্মরণসভায় মৎস্যজীবী দলের অনেক নেতা উপস্থিত ছিলেন।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত