অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর রুপালি ইলিশ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৩৭২

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার বিভিন্ন মাছ ঘাট ও বাজারগুলোতে ইলিশ মাছের  সরবরাহ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া  নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর রুপালি ইলিশ। ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের।  সরগরম  হয়ে উঠেছে মাছের আরৎগুলো। জাল-নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা। কিছুটা দেরিতে হলেও কাঙ্খিত ইলিশ প্রাপ্তিতে উচ্ছ¡াসিত জেলেরা।
বিভিন্ন মাছের ঘাট, আড়ৎ,  পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক ও দর কষাকষিতে মুখরিত ইলিশের বাজার। প্রতিদিন জেলার প্রায় শতাধিক ঘাটে কয়েক কোটি টাকার ইলিশ মাছ বেচা কেনা হয়। গত বছর জেলায় যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। এখানকার ইলিশ ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য  কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন বলেন, আমরা বিভিন্ন মাছের ঘাটগুলো ঘুরে দেখেছি। প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে নদীতে। একই সাথে রুই, কাতল সহ বিভিন্ন কার্প জাতীয় মাছও আটকা পড়ছে জেলেদের জালে। মনে করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা হওয়ার ফলে ভেসে যাওয়া পুকুর-ঘেরের  মাছ এসব। তবে আহরণকৃত ইলিশের মধ্যে ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বেশি। এছাড়া এক কেজি বা তার চাইতে বড় ইলিশটা বেশি পাওয়া যাচ্ছে।

জেলে মোঃ ইব্রাহিম ও আখতার হোসেন বলেন,  গত কয়েকদিন ধরে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। নদীতে পানি বৃদ্ধির ফলে ইলিশ বিচরণের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। দাম ভালো থাকাতে লাভবান হচ্ছেন তারা।
মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশ মাছের হালি এক হাজার থেকে ১২'শ টাকা, ৬’শ থেকে ৮’শ গ্রাম হালি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা, এক কেজি ইলিশ মাছের হালি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ও ১৩’শ গ্রাম থেকে ১৬'শ গ্রাম হালি নয় থেকে দশ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলায় সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়। তবে জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশের মৌসুম হিসেবে ধরা হয়। গত প্রায় ১৫ দিন  ধরে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীতে পানির গভীরতা বেড়েছে। ফলে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে।
তিনি আরো বলেন, এ বছর ইলিশের সাইজ  বেশ বড়। বর্তমানে জেলার বিভিন্ন ঘাটে  দৈনিক ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ আহরণ হচ্ছে। এছাড়া চলতি অর্থবছর জেলায় এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করা হচ্ছে সামনের দিকে আরো ইলিশ পাওয়া যাবে। এতে করে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে প্রত্যাশা তার।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...