বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মে ২০২০ রাত ০৮:২৩
৭৫৬
১১ মে ২০২০ দুপুর ১২ টায় সময় ভোলা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে ভার্চুয়াল এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যুম ভিডিও সফটওয়ারে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয় , জানা গেছে দেশে এটি প্রথম জেলা ভার্চুয়াল এনজিও সমন্বয়সভা । সভা আয়োজনে কারিগরি সহযোগিতা করেছেন বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট । সভার শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য সকল এনজিওকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর পরে বলেন ‘৯ মে ২০২০ মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক মোহম্মদ ইয়াকুব হোসেন কর্তৃক নির্দেশনা অনুশারে ক্ষুদ্রঋণ এনজিওরা সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে অবশ্যই করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে । এ জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির জারিকৃত চিঠিতে ৭টি নির্দেশনা রয়েছে তা মেনে চলতে হবে। এর পরে তিনি এরকম পরিস্থিতিতে এনজিও’র কাজ করতে কোন সমস্যা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন । এসময় এফডিএ, কোস্ট ট্রাস্ট, আভাস, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, জনউন্নয়ন সংস্থা, ব্রাক, কারিতাসসহ সকল এনজিও কাজের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন।
জেলা প্রশাসক ভোলা জেলার চরাঞ্চলের মানুষের সাথে এভাবে ভিডিও সভা করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং কোস্ট ট্রাস্টের জেলা এনজিও সভা সমন্বয়কারী জহিরুল ইসলামকে সহযোগিতা করার জন্য আহবান জানান । তিনি আরো বলেন চরাঞ্চলে মাস্ক সচারচর পাওয়া যায়না যে সকল নারী সেলাই প্রশিক্ষণ পেয়েছেন বা সেলাই কাজ করেন তাদেরকে মাস্ক তৈরী করার জন্য প্রস্তুত করে ও উপকরণ দিয়ে চরাঞ্চলে মাস্ক তৈরী করার জন্য এনজিওদের সহযোগিতা কামনা করেন ।
সবশেষে জেলা প্রশাসক বলেন ভোলা জেলায় এনজিওরা খুব ভালো কাজ করছে । এমডিজি অর্জনে এনজিওদের ভূমিকা ছিলো এসডিজি অর্জনেও তারা ভূমিকা রাখবেন । তিঁনি আরো বলেন ভোলা জেলার কোন গরিব মানুষ না খেয়ে থাকবেনা । প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে এসকল কাজে এনজিওদের সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান । সভা সঞ্চালনা ও নোট করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক