অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় হাট বাজার ও লঞ্চ ফেরিঘাটের অনিয়মের বিরুদ্ধে ৯ দফা দাবিতে বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২৪ রাত ১০:১৫

remove_red_eye

২৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা হাট বাজার ও লঞ্চ, ফেরিঘাটের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা ৯ দফা দাবী আদায়ের ৭দিনের আল্টিমেটাম দিয়েছে।
ইলিশা জংশন বাজারে  বিকাল সাড়ে চারটায় ইলিশা ফেরিঘাট থেকে বিক্ষোভ শুরু হয়ে, মডেল কলেজ পর্যন্ত এসে বিক্ষোভটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নৌ-পুলিশের চাঁদাবাজি, হাট বাজার ও লঞ্চ,ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধের নানান ¯েøাগান দিতে দেখা গেছে।
বিক্ষোভ শেষে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, ছাত্র-জনতার রক্তে গত ৫ই আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায় হয়েছে। আমরা সেদিন থেকে ইলিশার হাট ও ঘাটের অনিয়ম বন্ধে সংগ্রাম করে আসছি। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআইডবিøউটিএসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে দাবীগুলো পূরণ করবে। কিন্তু কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও সেই আবারো চলছে, পূর্বের মত। তাই আজ আমরা এই ৯ দফা দাবীতে বিক্ষোভ করছি। তাদের দাবী গুলো হচ্ছে, বিআইডবিøউটিএ এর ধার্যকৃত ঘাট টিকেট প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত নেয়া যাবে না, সাধারণ যাত্রীসহ রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানী বন্ধ করতে হবে। যেমন- ব্যাগ, কার্টুন, লাগেজ ইত্যাদি বহন করলে বিনা রশিদে কোন টোল আদায় করা যাবে না। অবৈধ নৌ-যান যেমন- ষ্টীল বডি, ইঞ্জিন চালিত ট্রলার এবং বর্ষার মৌসুমে স্পীড বোট চলাচল বন্ধ করতে হবে, লঞ্চ/জাহাজে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে, ফেরীঘাটে গাড়ির সিরিয়াল অনিয়ম করে বিনা রশিদে চাঁদাবাজি বন্ধ করতে হবে,ঘাট সমূহে ওয়াশ জোন ও যাত্রী ছাউনির ব্যবস্থা করতে হবে। ঘাট সমূহের গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতাভুক্ত করে প্রতিনিয়ত পর্যবেক্ষন করতে হবে। অটো, সিএনজি, বাসসহ সকল যানবাহনের সকল রুটের ভাড়া নির্ধারণ করে দিতে হবে। সকল নৌযানে সঠিক ভাড়া নির্ধারন করে বিল বোর্ড আকারে ঘাট সমূহে টানিয়ে দিতে হবে। তাদের দফা হলো বিআইডবিøউটিএ এর ধার্যকৃত ঘাট টিকেট প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত নেয়া যাবে না। এ দাবী মানা না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও হুশিয়ারী দিয়েছেন বিক্ষোভকারী।
এ সময় উপস্থিত ছিলেন,মনির সর্দার,জাবেদ মিঝি, জাকির হাজারী, মোঃ নয়ন, মনির, ঈমন মাঝিসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...