অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

গণঅভ্যুত্থানে নিহতদের তালিকার বিষয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৩১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারদের চলতি মাসেই স্মরণসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।  

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি।

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন।

গণভবনের গেটে উপদেষ্টাদের কাছে গণঅভ্যুত্থানে নিহত-আহতদের তালিকার বিষয়ে জানতে চান সাংবাদিকরা।  

জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা শহীদদের একটি তালিকা করেছি, সেই তালিকা শেষের দিকে। এই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসেই বড় করে একটি স্মরণসভার আয়োজন করব। সেখানে আমাদের যে ফাউন্ডেশনের কার্যক্রম চলছে সেটির ঘোষণা হবে। এবং আমাদের আহত ও শহীদদের ব্যাপার আর্থিক ও অন্যান্য যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলো সেখান থেকে দেওয়া হবে এবং তালিকাও সেখানে ঘোষণা করা হবে।

গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর’- এ রূপান্তর করা হবে জানিয়ে তিনি জানান, সেই কারণে তারা গণভবন পরিদর্শনে এসেছেন।

গণভবন পরিদর্শন করে কী দেখলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আমরা ভেতরে প্রচুর দেওয়াল লিখন, গ্রাফিতি দেখেছি। লুটপাট হওয়া অনেক আসবাবপত্র আবার মানুষ রেখে গেছেন, সেগুলোও সংরক্ষিত রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে চারদিকে ভাঙচুর অবস্থা রয়েছে। আমরা চেষ্টা করবো এই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘর করার।

সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারে আমরা এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার জন্য বলছি। আমরা প্রথম দিন থেকে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসনের পক্ষ থেকে, সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয়, সেটাই নিশ্চিত করছি।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...