অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অতি জোয়ারে ২০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৮

remove_red_eye

৩৩১

            চিন্তায় দিশেহারা কৃষক

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় কয়েক দফা জোয়ার ও টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকদের অন্তত ২০ হাজার হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। পুরো বীজতলা ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
 
শুধু তাই নয়, পানিতে ডুবে আছে সবজিসহ অন্যান্য ফসল। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তরা কীভাবে ঘুরে দাঁড়াবেন সে চিন্তায় দিশেহারা কৃষক।

ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম সরেজমিন গিয়ে জানা গেছে, মৌসুমের শুরুতে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে আমনের বীজতলা করতে পারেননি ভোলার কৃষকরা। যখন জমি প্রস্তুত করেন ঠিক তখনি জোয়ার-বৃষ্টিতে তলিয়ে যায় বীজতলা। নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় বীজতলা তৈরি করেন তারা। তবে চার দফা জোয়ার আর ভারী বর্ষণে ফের ডুবে যায় আমনের ক্ষেত, গ্রীষ্মকালীন সবজি ও পানের বরজ। যে কারণে ক্ষতির মুখে কৃষকরা।
অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন। ক্ষতির মুখে থাকা কৃষকরা নতুন করে কীভাবে ঘুরে দাঁড়ানোর এমন চিন্তার ছাপ তাদের মধ্যে।
রাজাপুর ইউনিয়নের কৃষক জাহাঙ্গির মিঝি, ইসহাক, মনির ও সালাউদ্দিন বলেন, জোয়ারে বেশ কয়েকবার বীজতলা নষ্ট হয়ে গেছে। পুনরায় তৈরি করেছি তাও জোয়ারে নষ্ট হয়েছে।

এ ব্যাপারে ভোলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, সংকট মোকাবেলায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জোয়ারে কিছুটা ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ বছর জেলায় এক লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...