অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি: গভর্নর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩৭৬

কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে না এবং আগামীতেও কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, কোনো ব্যাংক অতি উৎসাহিত হয়ে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করলেও করতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নয়।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে আর্থিক খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পলিসিগুলো পর্যালোচনা করা হবে। কোন পলিসি বিশেষ কোনো গোষ্ঠীকে দেওয়ার জন্য করা হয়েছে, এমন বুঝতে পারলে সেগুলো বাতিল করা হবে।

আগে রিজার্ভ থেকে প্রতি মাসে এক দশমিক এক বিলিয়ন ডলার কমতো। এখন সেটা কমছে না, বরং বাড়ছে। প্রবাসী আয় বেশি আসা ও ব্যাংকগুলোতে তারল্য বৃদ্ধির ফলে এটা হয়েছে বলে জানান গভর্নর।

আহসান এইচ মনসুর বলেন, এস আলমের সম্পত্তি ও প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আগেও এ বিষয়ে কথা বলা হয়েছিল। এরপরও কেউ কিনলে সে তার নিজ দায়িত্বে কিনবে।

আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই উল্লেখ করে গভর্নর বলেন,  ডিপোজিট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাবদ যে টাকা রাখা হয়েছে, এতে ব্যাংক খাতের মোট আমানতকারীর ৯৫ ভাগ গ্রাহকের আমানত ফেরত দেওয়া সম্ভব হবে; যাদের আমানত দুই লাখ পরিমাণের।

তিনি বলেন, আগে ডিপোজিট ইন্স্যুরেন্স কাভারেজ ছিল এক লাখ টাকা, এখন তা বাড়িয়ে দুই লাখ টাকা করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে ওই ব্যাংকের ২ লাখ টাকা পর্যন্ত আমানত আছে, এমন গ্রাহকের আমানত ফিরিয়ে দেওয়া হবে।

দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে গভর্নর বলেন, এখন প্রতিদিন এসব ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। ব্যাংকগুলোর কোথায় সমস্যা, কোথায় অসুবিধা সবগুলো দেখা হচ্ছে এবং প্রতিদিনই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

আরও...