অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


নৌবাহিনী প্রধানের খুলনা ও ভোলা জেলা পরিদর্শন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৩১২

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ খুলনা ও ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকান্ড পরিদর্শন করেছেন। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে তিনি পরিদর্শন করছেন।
পরিদর্শনকালে তিনি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই মধ্যে নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় অঞ্চলের থানাসমূহের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানায় পুলিশকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করছে নৌবাহিনী।
দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থা স্বাভাবিক রাখার প্রয়াসে আমদানি-রপ্তানির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম, মোংলা ও পায়রাবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বন্দরসমূহের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। সেইসাথে দেশের আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে বন্দরসমূহে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত, বন্দরসমূহের সন্নিহিত এলাকায় অবস্থানকৃত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা প্রদান করছে। মৎস্য আহরণ অব্যাহত রাখতে নদী পথসমূহে নৌবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দেশের রসদের যোগান নির্বিঘœ রাখতে অর্থনীতির যোগানদাতা ও উৎপাদনশীল প্রতিষ্ঠানসমূহে যেনো কোনো প্রকার নাশকতা চালাতে না পারে সেজন্য নৌবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে (ফেনী, চট্টগ্রামের মিরসরাই, খুলনার পাইকগাছা) বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌ কন্টিনজেন্টসমূহ বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় নিয়োজিত রয়েছে। ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
সাম্প্রতিক ঘটনা প্রবাহে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেয়া হলেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি। এ প্রেক্ষাপটে অপরাধমূলক কর্মকান্ডে এসব অবৈধ অস্ত্র ব্যবহার রোধে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় গত ৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানের অংশ হিসেবে নৌ কন্টিনজেন্টসমূহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, মোংলা, বরগুনা, ভোলাসহ দেশের উপকূলীয় অঞ্চলসমূহে নাশকতা ও নব্য ডাকাত নির্মূলে টহল ও চিরুনী তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনী সকল প্রকার অপতৎপরতা প্রতিহত করে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর রয়েছে।
দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এসময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারের এ কালপর্বে সকলকে অরাজক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান নৌপ্রধান। গণমাধ্যমের সহায়তা ও স্থানীয় জনমানুষের সাথে একতাবদ্ধ হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যতদিন সরকার চাইবে ততদিন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে মাঠে নিয়োজিত থাকবে বাংলাদেশ নৌবাহিনী।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...