মো: ইয়ামিন
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৬
৩৩৮
মো: ইয়ামিন : "আলোড়ন গড়ে নতুন আশা, আলোড়নই হোক হৃদয়ের ভাষা" এই প্রতিপাদ্যে নিয়ে ভোলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "আলোড়ন" এর আত্মপ্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি ভোলার কালিনাথ রায়ের বাজার থেকে বের হয়ে উকিল পাড়া গিয়ে শেষ হয়। পরে শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠনটির ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভোলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুদ্দিন আহমেদ, নব গঠিত আলোড়ন” গঠন সভাপতি আবিদ হাওলাদার, সাধারণ সম্পাদক রেফাত জামান নিশান, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম ফাহাদ, সাংগঠনিক সম্পাদক গাজি লিয়ন, আলোড়ন সংগঠনের ভোলা কলেজ প্রতিনিধি আদিবা রহমান,সুপ্রিয়,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিয়ান সাকিব । অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম ফাহাদ ও ইসরাত জাহান আলভী।
সভায় বক্তারা বলেন, অরাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোড়ন” গঠন করা হয়েছে। সকল সামাজিক আন্দোলনে অংশগ্রহনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ন্যায় প্রতিষ্ঠা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়া সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সংগঠনটি কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা।
পরে বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আহত মাইনুদ্দিন আহমেদকে আর্থিক সহায়তা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত