অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোড়নের আত্মপ্রকাশ


মো: ইয়ামিন

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

৩৫৭

মো: ইয়ামিন : "আলোড়ন গড়ে নতুন আশা, আলোড়নই হোক হৃদয়ের ভাষা" এই প্রতিপাদ্যে নিয়ে ভোলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "আলোড়ন" এর আত্মপ্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি ভোলার কালিনাথ রায়ের বাজার থেকে বের হয়ে উকিল পাড়া গিয়ে শেষ হয়। পরে শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠনটির ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভোলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা  তালুকদার বাঁধন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুদ্দিন আহমেদ, নব গঠিত  আলোড়ন” গঠন সভাপতি আবিদ হাওলাদার, সাধারণ সম্পাদক রেফাত জামান নিশান, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম ফাহাদ, সাংগঠনিক সম্পাদক গাজি লিয়ন, আলোড়ন সংগঠনের ভোলা কলেজ প্রতিনিধি আদিবা রহমান,সুপ্রিয়,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিয়ান সাকিব । অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম ফাহাদ ও ইসরাত জাহান আলভী।
সভায় বক্তারা বলেন, অরাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোড়ন” গঠন করা হয়েছে। সকল সামাজিক আন্দোলনে অংশগ্রহনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ন্যায় প্রতিষ্ঠা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়া সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সংগঠনটি কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা।
পরে বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আহত মাইনুদ্দিন আহমেদকে আর্থিক সহায়তা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...