বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০
৩০১
এইচ আর সুমন : গোপালগঞ্জে বিএপির গাড়িবহরে হামলা করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ তার পরিবারকে আহত ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মো. রুকু চৌধুরী, জাকির হোসেন মনির, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আকবর আখন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অজিউল্লাহ সুমন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার সহধর্মিনী ও তাদের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। আমরা এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে অতি দ্রæত এর সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত