অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন আলী রীয়াজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

২৭২

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্ভুক্ত করেছে সরকার।

এ বিষয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন এবং কমিশন প্রধানগণের নাম ঘোষণা করেন। সে পরিপ্রেক্ষিতে সূত্রে উল্লিখিত স্মারকে সরকার ৬টি কমিশন গঠন করেছিল এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। ’

চিঠিতে আরও বলা হয়, ‘প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন প্রদান করেছেন। ’

অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সংবাদমাধ্যমকে বলেন, অধ্যাপক শাহদীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...