অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অর্ন্তভুক্তি মুলক শিক্ষাঃ অংশিজনদের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

২৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অন্তভুক্তি মুলক শিক্ষ ও অংশিজনদের প্রত্যাশা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গনসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা তাদেও হলরুমে এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনজুর হোসেন। গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক এ্যডভোকেট বীথি ইসলাম, জেলা শিক্ষা গবেষনা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি ও উপজেলা শিক্ষা অফিসার অসিম প্রসাদ বিশ^াস।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন ৩১নং চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, ধনিয়া ইউপি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসনা আফরোজ, ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ জলিল, সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, এনজিও কোস্ট ট্রাস্ট প্রতিনিধি রাশেদা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ মাল্টিমিডিয়ায় প্রদর্শন করেন গন সাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবদুর রউফ। পরিচালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক গোপাল চন্দ্র।
সার্বিক তত্বাবধানে ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগির হোসেন ও ইসমাইল জবিউল্লাহ।
বক্তারা বলেন বিগত দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। শিক্ষা ব্যাবস্থায় পরিবর্তন আনতে হবে। সেই সাথে অভিভাবকদেরও সচেতন করে তুলতে হবে। যাতে শিশুরা স্কুল মুখি হয়। আনন্দ মুলক পাঠ দানের মাধ্যমে কোমল মতি শিক্ষার্থদের স্কুলে আসার ব্যাবস্থা করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এসএমসি সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকগন অংশ নেয়।
 
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...