অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৩১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপজেলা ভোলায় কোস্টগার্ড,নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও তার ছেলেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০টি রামদা সহ গ্রেফতার করা হয়েছে ।শুক্রবার সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার অপারেশন লে: সাব্বির প্রেস বিফ্রিংয়ে জানান,বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্র্ধষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে যৌথ বাহিনী ভোলা  সদর উপজেলার আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়িতে তল¯œাশী চালিয়ে  সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া (৬২) এবং তার ছেলে মোঃ আরিফ (৩৩) কে ২টি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০ টি দেশীয় অস্ত্র (০৫ টি রামদা, ০৪ টি দা, ০১ টি শাবল) এবং ০২ টি মোবাইলসহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী নান্নু মিয়া ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল মিয়া এর ছেলে। আটককৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...