অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

বন্যা পরবর্তী পুনর্বাসন দ্রুত সম্পন্ন করার কাজ চলছে : নাহিদ ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:১৪

remove_red_eye

৩২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। 
আজ শনিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আধারমানিক গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো স্থায়ী সংস্কারের আলোচনা চলছে, যেন ভবিষ্যতে এ অঞ্চলের জনগণ আর বন্যায় কষ্ট না পায়। প্রাথমিক ভাবে গৃহ নির্মাণ এবং শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে, কারণ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্কুল কলেজ ডুবে যাওয়ায় চেয়ার টেবিল গুলো নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু করতে পারছে না।
সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তথ্যটি সঠিক নয়,পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট স্বাভাবিক রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের চলামান সমস্যা নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এটা দেশের অভ্যন্তরীণ সমস্যা তাই আমাদেরকে এ সমস্যার সমাধান করতে হবে।এ জন্য কয়েকজন উপদেষ্টা পার্বত্য এলাকায় যাচ্ছেন। 
তিনি বলেন, দেশ সংকটকালের মধ্যদিয়ে যাচ্ছে, এসময় সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে, নানাভাবেই পরিস্থিতি সংঘাত পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের জনগণ সতর্ক রয়েছে। পাশাপাশি সরকার এ সকল বিষয় গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে, আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
এরপর উপদেষ্টা ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্তদের দাবির প্রেক্ষিতে মুহুরী নদী খনন, স্থায়ী বাঁধ নির্মাণ সহ দ্রুততম সময়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...