অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ভোলার ৪৬ পরিবারকে জামায়াতে ইসলামীর নগদ অর্থ সহায়তা বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

৩২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ভোলার ৪৬টি পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পÍগ থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ভোলা জেলা পরিষদ চত্বরে আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় এ অনুদান বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। এ সময় ভোলার ৪৬জন শহীদদের পরিবারের মধ্যে ২৫টি পরিবারকে ২লাখ টাকা করে ও ২১ টি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এর আগে ২১ টি পরিবারকে আরো ১ লাখ টাকা করে প্রদান করা হয়।

এ সময় অšত্মরবর্তী কালিন সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার রচিত হয়েছে সেই সরকারকে বলবো, বাংলাদেশের জনগন ১৫-১৭বছর পর্যšত্ম বঞ্চিত আছে। এই বঞ্চনা থেকে মুক্ত করার জন্য আপনারা যে সংস্কার করার প্রক্রিয়া নিয়েছেন তা দ্র¤œত সময়ের মধ্যে সম্পন্ন করে বাংলাদেশের জনগনের কাঙ্খিত সরকার ব্যবস্থা বা¯ত্মবায়ন করবেন এটিই আমাদের প্রত্যাশা। আপনাদের সাথে জাতি সব সময় আছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে সরকারি সহায়তার কথা উলে¯œখ করে মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, সরকার আন্দোলনে শহীদ পরিবারের জন্য পাঁচ লাখ ও আহতদের এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আহতদের যে এক লাখ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এক লাখ টাকা দিয়ে চিকিৎসা হয় না। তাদের চিকিৎসার জন্য যা দরকার সেই ব্যাপারে কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। যেনো একজন ছাত্র পঙ্গু হলেও কর্মÍগম হতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ জামায়ারে ইসলামী সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লাখো নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এমনকি নির্যাতন করে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম নির্যাতনের শিকার জামায়াতে ইসলামী তারপরও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এখনো জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে নাই। জনগনের জন্য একটি কল্যানকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই লÍেগ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলার নায়েবে আমির অধ্যÍগ মাওলানা মো. নজর¤œল ইসলাম, সেক্রেটারি মো. হার¤œনুর রশিদ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল মোর্শেদ, শুরা ও কর্ম পরিষদ সদস্য মো. আমির হোসেন, মাওলানা মো. জাকির হোসেন, ভোলা সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ভোলা পৌরসভার সেক্রেটারি মো. র¤œহুল আমিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান কামাল, সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বারী, দৌলতখান উপজেলার আমির হাসান তারেক হাওলাদার প্রমূখ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...