অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিটিভির স্কাউটিং বিষয়ক 'অগ্রদূত'অনুষ্ঠানের শুটিং

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৯

remove_red_eye

৪৩৬

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বিটিভির স্কাউটিং বিষয়ক 'অগ্রদূত' অনুষ্ঠানের শুটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে শহীদ মিনার চত্বরে বিকেল ৩টায় এ শুটিং অনুষ্ঠিত হয়। ভোলা ওপেন স্কাউট, নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ স্কাউটররা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ভোলা সরকারি কলেজ, ভোলা সরকারি স্কুল এবং ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের স্কাউটাররা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জেলা রোভার কমিশনার পারভীন আখতার। বিটিভি রিপোর্টার ইমরানুজ্জামান এর সমন্বয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সাবেক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। জেলা স্কাউটের সহ-সভাপতি নাহিদ মোরশেদা মিশু এএলটি। জেলা রোভার সম্পাদক কামাল হোসেন, জেলা কাব লিডার মোঃ সিদ্দিক। জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম এএলটির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, আভিভাবক,কাব, স্কাউট এবং রোভারবৃন্দ।

উল্লেখ্য সকাল দশটায় দৌলতখান ও বোরহানউদ্দিনের স্কাউটারদেরকে নিয়ে বোরহানউদ্দিনে উপজেলা ভিত্তিক এ ধরনের আরেকটি শ্যুটিং করা হয়। ২২সেপ্টেম্বর লালমোহন এবং চরফ্যাশনেও শুটিং করা হবে।

স্কাউটিং কার্যক্রম দেশব্যাপী তুলে ধরার লক্ষে বর্তমান অগ্রদূত অনুষ্ঠানটি প্রতি মাসের ২য় ও ৪র্থ বুধবার ১২ঃ৪৫ মিনিটে বিটিভিতে নিয়মিত প্রচার করে থাকে। এই প্রোগ্রামটি বিভিন্ন জেলায় স্কাউট কার্যক্রম স্বাস্থ্য সচেতনতামূলক, সমাজ উন্নয়নমূলক, দলীয় স্কাউট নৈপুণ্য কার্যক্রম, ইউনিট পরিচিতি ও বিভিন্ন সাফল্য আর্জন, জেলা পরিচিতি, প্রবীণ স্কাউটদের সাক্ষাৎকার,শাপলা ও পিআরএস প্রার্থীদের সাক্ষাৎকার ভিডিও ধারণ করে অনুষ্ঠানটিতে প্রচার করা হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...