অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

৩৯৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে।
আজ  নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।
সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকান্ডের বিচার  হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নাই। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নাই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোন খাতে প্রবাহিত না করা হয় এবং এ ঘটনা নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে যেন বিভেদ না হয় সে বিষয়ে তিনি নিহতদের পরিবারকে অনুরোধ করেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের সবার অধিকার সমান। দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উস্কে দেয়ার পাঁয়তারা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে।
সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...