অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্ধারা: আসিফ নজরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

২৭৭

আগামী এক মাসের মধ্যে রেমিট্যান্সযোদ্ধা যারা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, যারা ভিআইপি তারা যখন বিমানবন্দরে যান তাদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, যেমন তাদের লাগেজ টানা থেকে শুরু করে তাদের চেকিং ও ইমিগ্রেশনের জন্য পাশে যে লোক সাহায্যের জন্য থাকেন। ঠিক একইভাবে প্রতিটা স্তরের জন্য রেমিট্যান্সযোদ্ধাদের ক্ষেত্রে একই ব্যবস্থা করা হবে। মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অধিকাংশ শ্রমবাজার তাই, প্রথম দিকে আমরা মধ্যপ্রাচ্যের জন্য এ ব্যবস্থা করব। পরবর্তীতে ইউরোপসহ উন্নত দেশগুলোর রেমিট্যান্সযোদ্ধাদের জন্য এ ব্যবস্থা করা হবে।

আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিকরা যাবেন বা ফেরত আসবেন তাদের ক্ষেত্রে একজন ভিআইপি যেমন সুযোগ-সুবিধা পান ঠিক একই সুযোগ-সুবিধা তারাও পাবেন। প্রথম দিকে লাউঞ্জ সুবিধা বাদে অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে লাউঞ্জে সুবিধা করা হবে। মোট কথা বিমানবন্দরে প্রত্যেকটা স্তরে তাদের সেবা দেওয়ার জন্য লোক নিয়োগ করা থাকবে। লোকবলের অভাব হলে প্রয়োজনে প্রবাসী আউট সোর্সিং করে ব্যবস্থা করা হবে। এসব কিছু আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ব্যবস্থা করব।  

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। প্রবাসীকল্যাণের কোনো কর্মী প্রবাসীদের সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রবাসীদের বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদনসহ মোট তিন জায়গা থেকে অনুমোদন নেওয়া হতো। তবে এখন থেকে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা ভূমিকা থাকবে না। ফলে প্রবাসীদের জটিলতা কিছুটা কমবে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...