বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৪১
৩৯২
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র্যালি,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হকের সভাপতিত্বে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, র্যালি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন থানার নবাগত ওসি মোঃ হাছনাইন, বোরহানউদ্দিন থানার নবাগত ওসি সিদ্দিকুর রহমান, চরফ্যাশন থানার নবাগত ওসি মিজানুর রহমান।
এক সময় আরো বক্তব্য রাখেন পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক ও আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য জিদান আনবীর, পাঠক বন্ধুর যুগ্ম আহŸায়ক ডাঃ হোসাইন মাহমুদ, মোঃ জাবেদ, মোঃ নাহিদ ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ মমিনুল ইসলাম, তন্ময়, মোঃ তানজিল, সাথী সাহা, রিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, আজকের পত্রিকা দেশের একটি অন্যতম প্রিন্ট মিডিয়া। সাথে সাথে আজকের পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খবর মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই। আজকের পত্রিকার পাঠক বন্ধু আজ একটি মাদক বিরোধী অনুষ্ঠানের আয়েজন করেছে। আমি আপনাদের এই কার্যক্রমকে স্বাগত জানাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শিক্ষার্থী। আমরা চাই তরুণ প্রজন্ম মাদক কারবারিদের বিরুদ্ধে এগিয়ে আসবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, ভোলা জেলা পুলিশ সব সময় আজকের পত্রিকার পাঠক বন্ধুর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকব।
এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এখনো ও রয়েছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করে আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলার যুগ্ম আহবায়ক মোঃ শাফায়াত হোসেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত