অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চাই: বাণিজ্য উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

২৫৪

সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। সরকার ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

সাক্ষাতে ব্যবসা সহজ করা, ট্যারিফ কমানো, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাশলেস ট্রানজেকশন বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোনো নিয়ম মানা হয়নি। ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকা শর্টেজ এমনিতে হয়নি। আমরা আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। ব্যবসা-বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল (অপ্রয়োজনীয় বাধা) যা আছে, তা কমাতে চাই।

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে, গুলশান -বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্য তো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচারবোধ) জাগ্রত করা।

অ্যামচ্যাম প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ (নগদ সহায়তা) চালুর দাবি জানান। তারা মনে করেন, এর ফলে ক্যাশলেস সোসাইটি গঠন দ্রুত হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...