অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৩৫৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ড,নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বুধবার ভোরে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর সদস্য ৩ জন দুর্র্ধষ ডাকাতকে আটক করেছে। 
 কোষ্টগার্ড দক্ষিণ জোন অফিসে প্রেস ব্রিফিংয়ে লে: কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির জানান,বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো । ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে।
 একপর্যায়ে আজ ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাপারী বাড়িতে তল্লাশী করে কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ার হোসেন (৩৮) ,মোঃ সোহেল (২৮) এবং মোঃ হাসান (২০) কে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ টি কার্তুজ, ১৫ টি দেশীয় অস্ত্র (০১ টি রামদা, ৫ টি দা, ১ টি চাপাতি, ৫ টি ছুরি, ৩ টি শাবল) এবং ১ টি অবৈধ মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে আটককৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...